কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই অনুমোদন পেতে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জমা করেছে। কিন্তু আজ পর্যন্ত তাদের তরফে কোন উদ্যোগ দেখা যায়নি। বিচারপতি রাজা বসু চৌধুরী বলেন এরপর তো দেখছি আদালতকে অ্যাফিলিয়েশন রয়েছে কিনা তা দেখতে হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৪ টি আইন কলেজ রয়েছে। এর মধ্যে চারটি কলেজে অনার্স পড়ানো হয়। এই কলেজ গুলি হল যথাক্রমে হাজরা ল কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ এবং সুরেন্দ্রনাথ ল কলেজ। এছাড়া আরও দশটি বেসরকারি কলেজ রয়েছে। সেখানে অবশ্য অনার্স পড়ানো হয় না। নিয়ম অনুযায়ী বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয় কে অনুমোদন নিতে হয়।
এরপর বিভিন্ন কলেজ আবেদন করে অনুমোদনের জন্য। ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত সেই কাজ হয়নি। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার আইনজীবী আদালতে বলেন আগামী ১২ অগাস্ট কাউন্সিলের বৈঠক রয়েছে। ওই বৈঠকে আদালতের পর্যবেক্ষণ জানানো হবে। তবে বিচারপতি এদিন বলেছেন আপনারা দেখবেন পাশ করে যাওয়ার ছাত্র-ছাত্রীদের যেন ভবিষ্যতের কোন সমস্যা না হয়।





