- Advertisement -spot_img
Homeরাজ্যবিএলআরও অফিস যেন দুর্নীতির আঁতুড় ঘর

বিএলআরও অফিস যেন দুর্নীতির আঁতুড় ঘর

- Advertisement -spot_img

জয়নগর বিএলআরও অফিস হয়ে উঠেছে ঘুষের আতুড়ঘর। ঘুষ না দিলে কাজ হয় না ঘুষ নিতে নিতে স্বীকার, বিএলআরও অফিসের এক অফিসারের।রাজ্যের বিএলআর ও অফিসগুলো দুর্নীতির আতুর ঘর হয়ে উঠেছে।টাকা না দিলে কোন কাজ হয় না, তার একটা ভিডিও বলে দেবে কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে এই বিএলআরও অফিসগুলো। বিএলআরও অফিসগুলো জমি মাফিয়া দের নকল দলিল নিয়ে প্রfকৃত জমির মালিকদের নাম কেটে অন্যের নামে রেকর্ড করে দিচ্ছ,টাকার বিনিময়।

 

আর সেই রেকর্ড কাটতে গেলে বছরের পর বছর কেটে যাচ্ছে। প্রতিটা ধাপে ধাপে আসছে টাকার দাবী। আর অসহায় মানুষগুলো যখন বি এল আর অফিসের ক্লার্কের কাছে যায় সেই রেকর্ড সংশোধন করতে,সরাসরি জানাচ্ছেন টাকা না হলে এক ধাপ কাজ হবে না।২০২১, ২২, ২৩ এর ফাইল টোপকে ২০২৫ এর ফাইল ধরতে গেলে টাকার দরকার। সরাসরি হাত পেতে টাকা ঘুষ নিচ্ছে। এই ছবি চলে এসেছে রিপাবলিক বাংলার হাতে।

 

জয়নগর এক নম্বর বি এল আর অফিসের ক্লার্ক নীলরতন নস্কর প্রকাশ্যে অসহায় মানুষদের কাছে হাত পেতে টাকা নিতে দেখে আমরা সরাসরি বি এল আর ও কে জিজ্ঞাসা করেছিলাম। বি এল আরও হতভম্ব হয়ে তিনি এ বিষয়টি কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন । তারপরে নীলরতন নস্কর কে ধরলে তিনি প্রমাণ চান। সঙ্গে সঙ্গে তাকে প্রমাণ দেখালে তিনি চুপ করে যান। মানুষের অভিযোগ টাকা তো নিচ্ছে, টাকা না দিলে তাদের ফাইলে হাত দেবেনা। টাকা নেওয়ার পরেও তাদের কাজ হচ্ছে না। এ দুর্নীতির শেষ কোথায় জানতে চায় মানুষ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here