নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংসদ চত্বরে প্রতিবাদ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। লোকসভা এবং রাজ্যসভার উভয় কক্ষের সংসদরা উপস্থিত ছিলেন। বিক্ষোভেদ নেতৃত্ব ছিলেন সদ্য নির্বাচিত লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাংসদদের স্লোগান ছিল ছি: ছি: নির্বাচন কমিশন। নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে ভোট চুরি হচ্ছে বলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন। সেই অভিযোগ কে সামনে এনে এদিন তৃণমূল কংগ্রেসের সাংসদরা বিক্ষোভ দেখায় সংসদ চত্বরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাতে ব্যানারে বাংলায় লেখা ছিল চুপি চুপি ভোট চুরি। ইংরেজিতে লেখা ছিল সাইলেন্ট ইনভিজিবল রিগিং। বলা যায় রাহুল গান্ধীর অভিযোগ কে সামনে এনে তৃণমূল কংগ্রেসের সাংসদ রাও ভোট চুরির অভিযোগ আনলেন। যদিও কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছিলেন।
একুশে জুলাই সভা থেকে একের পর এক নোথি তুলে ধরে তিনি বলেন কিভাবে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেয়া হয়েছে। পরিবর্তে অন্য রাজ্যের ভোটারদের নাম ঢুকানো হয়েছে ভোটার তালিকায়।মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে তালিকায় কারচুপি করে ভোটে জয়ী হয় বিজেপি। এই কারচুপি ধরতে অনেক সময় লেগে গিয়েছে। বিহারের নিবিড় ভোটার তালিকা সংশোধনে ৬৫ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর বিরুদ্ধে সরব হয়েছে ইন্ডিয়া জোটের শরিকরা। রাহুল গান্ধী বৃহস্পতিবার অভিযোগ করেন বেঙ্গালুরু সেন্ট্রালে তারা হেরেছিলেন মাত্র 36 হাজার ভোটে।
পরবর্তীতে দেখা যায় ওখানে বহু ভোটারের নাম বাদ পড়েছে। লোকসভা ভোটে এভাবেই ভোট চুরি হয়েছে। রাহুলের আরো অভিযোগ দেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রে এভাবেই বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট চুরি করেছে।
ভোটার তালিকা সংশোধনের নামে বিরোধীরা একযোগে প্রতিবাদ জানিয়ে আসছে। সংসদের ভিতরে একাধিকবার মুলতবি প্রস্তাব এনেছে বিরোধীরা। কিন্তু টিকার অথবা চেয়ারম্যান ওই প্রস্তাব বাতিল করে দেওয়ায় উত্তাল হয়েছে লোকসভা এবং রাজ্যসভা।
এজন্য বারে বারে মুলতুবি হয়ে গিয়েছে দুই কক্ষেরই অধিবেশন। বৃহস্পতিবার দিল্লি গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে এই নিয়ে অভিযোগও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবার সংসদ চত্বরে বিক্ষোভের শামিল হল তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এসআই আরের বিরোধিতা করে তৃণমূলের অভিযোগ বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশন হাতে হাত মিলিয়ে ইনভিজিবল রিডিং করা শুরু করেছে। অর্থাৎ গোপন এবং অদৃশ্য ভাবে ভোট চুরি করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ভোট চুরির বিরুদ্ধে ইন্ডিয়া জোট একযোগে দেশ জুড়ে প্রতিবাদে সামিল হবে।





