- Advertisement -spot_img
Homeরাজ্যবিশ্ব আদিবাসী দিবসে ৭০ কিমি বাইক র‍্যালি

বিশ্ব আদিবাসী দিবসে ৭০ কিমি বাইক র‍্যালি

- Advertisement -spot_img

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ বাইক র‍্যালির আয়োজন করল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। শনিবার এলেনবাড়ি চা বাগানের ১৭ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু হওয়া র‍্যালি বাগরাকোট, ওদলাবাড়ি, ডামডিম, মালবাজার, চালসা, লাটাগুড়ি হয়ে ক্রান্তির কৈলাশপুর চা বাগানের মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় একটি সভা।

দূরদূরান্ত থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদিনের র‍্যালিতে অংশ নেন। মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পথে পথে আদিবাসী সমাজের বীর যোদ্ধা বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীরা।

অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নেতা সুরেশ কেরকাট্টা, মালবাজার ব্লক সম্পাদক বাবলু মাঝি ও অমরদন বাকলা জানান, র‍্যালির মূল উদ্দেশ্য আদিবাসী সমাজের অধিকার আদায় ও উন্নয়নের দাবি। তাঁদের অভিযোগ, চা বাগানে শ্রমিকদের জমি দখলের চেষ্টা চলছে, বহু চা বাগান বন্ধ হয়ে রয়েছে, কর্মসংস্থানের অভাবে পুরুষ ও মহিলা শ্রমিকেরা অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন। এখনও ন্যূনতম মজুরি কার্যকর হয়নি। পাশাপাশি সব ব্লকে একলব্য বিদ্যালয় চালুর দাবিও জানান তাঁরা, যাতে চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানরা উন্নত শিক্ষার সুযোগ পায়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here