- Advertisement -spot_img
Homeরাজনীতিপিটিয়ে খুন বিজেপির বুথ সভাপতিকে, অভিযোগ

পিটিয়ে খুন বিজেপির বুথ সভাপতিকে, অভিযোগ

- Advertisement -spot_img

আবারও খুন রাজনৈতিক নেতা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে খুন হয়ে গেলেন বিজেপির তাজা নেতা। বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস(২২) খুন হন। বিজেপির অভিযোগ, গত ৮ আগস্ট রাতে বিজেপি করার অপরাধে বাড়িতেই তাঁকে বেধড়ক মারধর করে বাবা-ভাই।

 

রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপ বিশ্বাস তৃণমূলকর্মী বলে দাবি বিজেপির। মেরে মাথা ফাটিয়ে দিয়ে পরপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই যুবককে, এমনই অভিযোগ এলাকার বিজেপি নেতৃত্বের। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এরপরেও উপযুক্ত চিকিৎসা হয়নি তার। বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তীর অভিযোগ, গত ৮ আগস্ট রাতে বিজেপি করার অপরাধে বাড়িতেই তাঁকে বেধড়ক মারধর করে বাবা-ভাই। রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপ বিশ্বাস তৃণমূলকর্মী বলে দাবি বিজেপির। মেরে মাথা ফাটিয়ে দিয়ে পরপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই যুবককে, এমনই অভিযোগ এলাকার বিজেপি নেতৃত্বের। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়।

 

এরপরেও উপযুক্ত চিকিৎসা হয়নি তাঁর। রাতভর তাকে বাড়িতেই ফেলে রাখা হয়। ৯ আগস্ট রাজীবকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর বন্দোবস্ত করে। বিজেপি নেত্রিত্বর দাবি, এই ঘটনার সঙ্গে অবশ্যই শাসকদলের নেতা থেকে শুরু করে কর্মীরা যুক্ত রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, আমরা চাই দলমত নির্বিশেষে এই নির্মম ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here