- Advertisement -spot_img
Homeরাজ্যএবার মেট্রো পথে জুড়ছে নোয়াপাড়া-মধ্যমগ্রাম মাইকেলনগর

এবার মেট্রো পথে জুড়ছে নোয়াপাড়া-মধ্যমগ্রাম মাইকেলনগর

- Advertisement -spot_img

আগামী বছরের মধ্যেই পাতালপথে চালু হয়ে যাবে এই ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে মধ্যমগ্রাম মাইকেলনগর পর্যন্ত মেট্রো। আশার খবর শোনা গেল বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়ে। এই কাজ শুরু করতে ইতিমধ্যেই মেট্রোর তরফে মধ্যমগ্রামের ৪টি ও বারাসত শহরের ৫টি এলাকায় সয়েল টেস্ট করতে দুই পুরসভার কাছে অনুমতি চাওয়া হয়েছে।

 

উল্লেখ্য, বারাসত থেকে কলকাতা-এই পথে প্রতিদিন প্রায় আড়াই লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। এই বিপুল সংখ্যক মানুষের কথা ভেবে উত্তর শহরতলির রেলের শিয়ালদহ-বনগাঁ শাখার ভিড় কমানো-সহ এয়ারপোর্ট থেকে ১২নম্বর জাতীয় সড়কের যানজটে রাশ টানতে ২০১০-২০১১ বারাসত-নোয়াপাড়া মেট্রোরেল তৈরির ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

জানা গিয়েছে, প্রস্তাবিত এই রেল পথটি দু’টি ভাগে বিভক্ত। প্রথমটি নোয়াপড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, যশোররোড, বিরাটি ও মাইকেলনগর। তার মধ্যে নোয়াপড়া ও দমদম ক্যান্টনমেন্ট এই দু’টি স্টেশন উত্তোলিত পথে, যশোর রোড স্টেশন থেকে বাকিটা পাতালপথে। দ্বিতীয় অংশটি মাইকেল নগর থেকে বারাসত পর্যন্ত। জমিজটের কারণে এই অংশে মেট্রোরেল সম্প্রসারণের কাজের সমস্যা তৈরি হয়েছিল। এছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষ উত্তোলিত পথে রেলপথ নির্মাণে আপত্তি জানিয়েছিল। তাই বারাসত পর্যন্ত মেট্রোরেল পাতালপথে হবে বলেই সিদ্ধান্ত হয়। এই পথের মোট দৈর্ঘ্য ১১.৮৫ কিমি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here