সেনা সূত্রে খবর, বুধবার রাতে উরি সেক্টরের টিক্কা বর্ডার পোস্টের কাছে বর্ডার(LOC)বরাবর অনুপ্রবেশ করে সেনাঘাঁটিতে হামলার চেষ্টা করে একদল সন্ত্রাসবাদী। তবে হুঁশিয়ার জওয়ানরা সেই হামলার ব্যর্থ করে দেয়।জঙ্গি হামলার ঘটনার পর থেকেই সম্পূর্ণ সজাগ রয়েছে ভারতীয় সেনাবাহিনী।
গোটা এরিয়া জুড়়ে চলছে সেনার চিরুনি তল্লাশি। আরও জানা যাচ্ছে,পাক মদতপুষ্ট একদল জঙ্গি এই হামলার ঘটনা ঘটিয়েছে।মঙ্গলবার রাতেই অনুপ্রবেশের সময় সেনাবাহিনীর সঙ্গে তাঁদের তুমুল গুলির লড়াই হয়। তখনই এক সেনা গুরুতর আহত হন। পরে জানা যায় সেই আহত সেনা শহিদ হয়েছেন।





