- Advertisement -spot_img
Homeদেশআঁধার নাগরিকত্বের প্রমাণ : সুপ্রিম কোর্ট

আঁধার নাগরিকত্বের প্রমাণ : সুপ্রিম কোর্ট

- Advertisement -spot_img

ভোটার কার্ডের জন্য আধার কার্ড কে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। গত বুধবারে সুপ্রিম কোর্টের শুনানির সময় নির্বাচন কমিশন জানিয়েছিল আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এসবই বিভিন্ন পরিসেবা পেতে সহায়তা করে। কিন্তু কোনটাই নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু প্রশ্ন উঠে যায় তাহলে কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড কেন তৈরি করা হয়েছিল। এই আধার কার্ড থেকে ব্যাংকের পরিষেবা মেলে। রান্নার গ্যাসের সংযুক্তি থাকা বাধ্যতামূলক আধার কার্ডের সঙ্গে।

 

তাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী আবেগ দিয়ে বলে আধার কার্ড কে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরে নিতে হবে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আরো একটি বড় নির্দেশ দিয়েছে। তা হল যাদের নাম বাদ দেয়া হয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধনে তার কারণ উল্লেখ করে ওয়েব সাইটে ব্যাখ্যা দিতে হবে কমিশনকে। এছাড়া প্রত্যন্ত এলাকায় যেখানে ইন্টারনেটের সুবিধা নেই সেখানে বিএলও অফিসের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে।

 

বিচারপতি জয়মাল্য বাগচি বলেন অনেক মানুষ রয়েছেন যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। আবার কোথাও কোথাও ইন্টারনেট পরিষেবা ও নেই। কিন্তু যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের কারণ জানার অধিকার রয়েছে। এটা মৌলিক অধিকার। কখনোই একতরফাভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া যায় না। বিচারপতি সূর্যকান্ত বলেন বিহারে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশন বলছে বাদ পড়াদের মধ্যে ২২ লক্ষ মৃত ভোটার। আবার মামলা কারীরা বলছেন এইসব তথ্য ঠিক নয়।

 

একতরফাভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া হয়েছে। যা সঠিক কাজ হয়নি। তাই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে যাদের নাম বাদ দেয়া হয়েছে তার কারণ ব্যাখ্যা করে বলতে হবে। এজন্য শুধু কমিশনের ওয়েবসাইট নয়, বি এল আর অফিস তালিকা টাঙ্গাতে হবে। এছাড়া সংবাদপত্রে কমিশনকে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে কি কারনে নাম বাদ দেয়া হয়েছে। তবে কমিশন নেদিন স্পষ্ট বলে দিয়েছে আধার কার্ড কে নাগরিকত্বের পরিচয় হিসেবে গ্রহণ করতে হবে। যদিও এই নির্দেশ অন্তর্বর্তী বলে জানিয়েছেন দুই বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here