প্রথমে হিমাচল প্রদেশ। তারপর উত্তরাখন্ড। আর এবার ভূস্বর্গ কাশ্মীর। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুশওয়ারে মেঘ ভাঙ্গা বৃষ্টি এবং হড়পা বানেপ্রাথমিকভাবে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া একাধিক ঘর বাড়ি ভেঙেছে। অনেকেই এখনও নিখোঁজ। স্থানীয় প্রশাসন সূত্রের খবর যশোর চশোতি গ্রামের মৈচল মাথা মন্দিরের রাস্তায় মেঘ ভাঙ্গা বৃষ্টি।সেই সঙ্গে হড়পা বান। বহু মানুষ তলিয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে কাশ্মীরে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অত্যন্ত খারাপ। বৃষ্টির সঙ্গে ঝড়ও হচ্ছে।
উত্তরাখণ্ডের ধরালি গ্রাম সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। কিশুওয়াড়ে এই মেঘ ভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানে আমিও কয়েকটি গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জলের তোড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়। এখনই পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বহু এলাকার রাস্তা ভেঙ্গে গিয়েছে। লন্ডভন্ড অবস্থা।





