প্রয়াত হলেন অলিম্পিক পদকজয়ী হকি তারকা তথা ক্রীড়া চিকিৎসক ভেস পেজ। পুত্র লিয়েন্ডার পেজেকে কিংবদন্তি টেনিস তারকা হিসাবে গড়ে তোলার পেছনে তার অবদান অনস্বীকার্য। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।ভেস পেজ ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী হকি দলের সদস্য।
নিজে ক্রীড়াবিদ হওয়ার পাশাপাশি স্পোর্টস মেডিসিনে খ্যাতনামা চিকিৎসক ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট দল, ভারতের ডেভিস কাপ দল সহ দেশের একাধিক প্রথম সারির ক্রীড়া সংস্থার ফিজিও এবং চিকিৎসক হিসাবে কাজ করেছেন তিনি।
ভেস পেজের মৃত্যু ভারতীয় ক্রীড়াজগতের অপুরণীয় ক্ষতি। ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে আমি গভীর শোকাহত। আমি তাঁর স্ত্রী,পুত্র,পরিবারবর্গ ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি । ভেস পেজের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।





