উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালি এক নম্বর ব্লকের অন্তর্গত হাটগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বর্ণালী পাত্র সরদার মন্দিরের শৌচালয়ের টাকা নিয়ে মন্দিরের শৌচালয় নির্মাণ না করে বরাদ্দকৃত অর্থ নিয়ে তার নিজের বাড়ির উঠানে শৌচালয় তৈরি করে নিচ্ছে।তাই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষেরা।এই তৃণমূলের পঞ্চায়েত প্রধান বর্ণালী পাত্র বলেন মন্দির কমিটির সঙ্গে কথা বলে মন্দিরে এই জায়গায় শৌচালয় হচ্ছে আনুমানিক তিন লক্ষ টাকা খরচ করে করা হচ্ছে।
গ্রামবাসীরা যেটা দাবি করছেন মন্দিরে জায়গাতে শৌচালয় নির্মাণ না করেই পঞ্চায়েত প্রধান তার নিজের জায়গাতে শৌচালয় নির্মাণ করছে।তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ।প্রধান বলেন কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন মন্দির কমিটির জায়গাতেই শৌচালয় হচ্ছে অন্য খাতে করা হচ্ছে না বিরোধীরা নোংরা রাজনীতি করছে মন্দির নিয়ে আমি মন্দিরের কমেটির সঙ্গে কথা বলে একটু জায়গায় তাদের দাবি মেনে এই শৌচালয় করছি।যেটা বলা হচ্ছে আমার নিজস্ব জমিতে করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন।





