- Advertisement -spot_img
Homeদেশকম দাম ও উচ্চমান, আমেরিকার বিরুদ্ধে মোদি স্লোগান

কম দাম ও উচ্চমান, আমেরিকার বিরুদ্ধে মোদি স্লোগান

- Advertisement -spot_img

ভোকাল ফর লোকাল। মার্কিন শুল্কনীতির বিরোধিতা করে এই স্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি বলেন আপনি যদি সত্যি কারের একজন ভারতীয় হন তাহলে ভারতের তৈরি অন্য সামগ্রী কিনুন। আর যে টাকা খরচ করবেন ওই পণ্য কিনতে সেই টাকা দেশের মধ্যেই থেকে যাবে। প্রধানমন্ত্রী এই বার্তা দিয়ে আরো একবার বুঝিয়ে দিলেন যতই মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যের পণ্যের উপর শুলকো চাহাত না কেন ভারত তাতে মাথা নোয়াবে না। তাই দেশীয় পণ্য কেনার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

প্রধানমন্ত্রী 15 ই আগস্ট লালকেল্লায় তার ভাষণেও স্বদেশী জাগরণের কথা বলেছিলেন। এদিনও তিনি সেই কথাই বললেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কৃষি দুগ্ধ জাত সামগ্রীর খোলা বাজার দাবি করেছিলেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ওইসব পণ্য সামগ্রী ভারতে আসবে। আর এভাবে ভারতের কৃষক থেকে শুরু করে গো পালক এবং মৎস্য শিকারীরা রোজগার থেকে বঞ্চিত হবে। তাই প্রধানমন্ত্রী বলেছেন আমাদের দেশের কৃষকদের সামনে তিনি প্রাচীর হয়ে দাঁড়াবেন।

 

ভারতীয় কৃষকদের আর্থিক সংকর যাতে না হয় তা দেখবে মোদি সরকার। তিনি বলেছেন ভারতের তৈরি খাতি থেকে মোবাইল ফোন বাজার দখল করেছে। আমাদের লক্ষ্য হলো কম দাম এবং উচ্চ মান। কোনভাবেই আমরা চাপিয়ে দেওয়া শুল্ক মেনে নেব না। আমি আশা করব দেশের স্বার্থে প্রত্যেকটি মানুষ ভারতীয় কৃষক থেকে শুরু করে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের তৈরি বিভিন্ন সামগ্রী ক্রয় করবেন। এরফলে দেশীয় বাজার বেশি করে শক্ত ভিতের উপর দাঁড়াবে। ভারতের টাকা ভারতেই রইবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here