- Advertisement -spot_img
Homeরাজনীতিরাজ্য চাইলে এসএসসি পরীক্ষা পিছিয়ে দিতে পারে, জানাল সুপ্রিম কোর্ট

রাজ্য চাইলে এসএসসি পরীক্ষা পিছিয়ে দিতে পারে, জানাল সুপ্রিম কোর্ট

- Advertisement -spot_img

৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত হাজিরা দিয়ে ক্লাস করাতে হচ্ছে তাঁদের। ফলে আগামী মাসে নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছেন। তাই সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা।

 

বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায়, শীর্ষ আদালত তা বিবেচনা করবে। এমনকী চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য সাতদিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিচারপতিদের এই মন্তব্যে স্বভাবতই খানিকটা স্বস্তিতে চাকরিপ্রার্থীরা।

২০১৬ সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে অভিহিত করে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। রাতারাতি চাকরি থেকে বাদ পড়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী।

 

নতুন করে পরীক্ষা নিয়ে তাঁদের নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেইমতো রাজ্য সরকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষার দিন। ইতিমধ্যে অবশ্য রাজ্যের শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে ‘যোগ্য শিক্ষকদের’ স্কুলে পড়ানো চালিয়ে যাওয়ার আবেদন করেছে সরকার। ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত তাঁরা স্কুলে পড়াবেন। তার মাঝেই সেপ্টেম্বরের পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে তাঁদের। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here