আজ বাংলায় একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগেই বিহারের গয়ায় দাঁড়িয়ে একাধিক ইস্যুতে বার্তা দিলেন তিনি। স্পষ্ট করে দিলেন, অনুপ্রবেশ ইস্যুতে তাঁর সরকার কড়া পদক্ষেপই করবে।
নরেন্দ্র মোদি বলেন, “দেশে বাড়তে থাকা অনুপ্রবেশকারীদের সংখ্যা যথেষ্ট উদ্বেগের। সীমান্তবর্তী এলাকাগুলিতে দ্রুত জনবিন্যাসের দ্রুত বদল ঘটছে।” প্রধানমন্ত্রীর কথায়, দেশের ভবিষ্যৎ কখনই অনুপ্রবেশকারীদের উপর নিয়ন্ত্রিত হতে পারে না। ফলে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে বলেও এদিন হুঙ্কার মোদির। এই বিষয়ে যারা অনুপ্রবেশকারীদের সমর্থন জানাচ্ছেন তাঁদেরকেও কার্যত সাবধান করে দেন।
বলেন,”দেশের মধ্যে বসে থাকা অনুপ্রবেশকারীদের সমর্থন জানাচ্ছেন। তাঁরা দেশের মানুষের অধিকার অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে চায়। এক্ষেত্রে মানুষকে সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে বিহারে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনী কার্যকর হয়েছে। যে কোনও সময় বাংলাতেও শুরু হতে পারে এসআইআর। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। সুর চড়িয়েছে শাসকদল তৃণমূল।





