উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভারত-বাংলাদেশ স্বরূপনগরের বিথারী সীমান্ত দিয়ে শনিবার রাতে বাংলাদেশের এসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আরিফুর জামান, বাড়ি বাংলাদেশের নেলপামারী, তিনি অবৈধভাবে ভারতের প্রবেশ করে। স্বরূপনগরের বিথারী সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে। এরপর তাকে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বরূপনগর থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে হাসিনা সরকারের পরিবর্তনের পর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের আত্মগোপন করেছিলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়।
তারপর সিদ্ধান্ত নেয় বাংলাদেশের তার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না জীবনের ঝুঁকি নিয়ে। নীজের জীবন বাচাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এরপর স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়। বসিরহাট মহাকুমা আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। প্রশ্ন উঠছে, একজন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সে কেনই বা দেশ ছাড়লো? বর্তমানে সে বাংলাদেশে চাকরিরত ছিলেন। তা হলে কি সেই দেশের বর্তমান ইউনুস সরকারের অত্যাচারে এই পুলিশ আধিকারিক অবৈধভাবে দেশ ছাড়তে বাধ্য হল?





