গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা. জামিনে মুক্তিরম মেয়াদ দীর্ঘ হল না। এবার একই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালে আন্দি গ্রামে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। টানা চারঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বিধায়ককে গ্রেপ্তার করা হয়। তাঁকে বড়ঞা থেকে সোজা কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আজই পেশ করা হবে ব্যাঙ্কশাল আদালতে।





