- Advertisement -spot_img
Homeদেশরেখা গুপ্তার নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হল সিআরপিএফ

রেখা গুপ্তার নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হল সিআরপিএফ

- Advertisement -spot_img

এবার ফের দিল্লি পুলিসের হাতেই ফিরে যাচ্ছে রেখার নিরাপত্তার দায়িত্ব।  সোমবার সকালে এই খবর জানা গিয়েছে। ২০ আগস্ট সরকারি বাসভবনে ‘জন শুনানি’ চলাকালীন রেখার উপর আক্রমণ চালায় ৪১ বছরের রাজেশ সাকারিয়া নামে এক ব্যক্তি। হামলার শিকার হওয়া রেখার জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

দিল্লি পুলিসের হাতে নিরাপত্তা থাকা অবস্থায় আক্রমণ হয় রেখার উপর। আক্রমণের একদিন পরেই কেন্দ্রীয় সরকার, সিআরপিএফ-এর ভিআইপি সুরক্ষা উইং-কে জানায় রেখাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার জন্য। অর্থাৎ আক্রমণের পরের দিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়। জানা গিয়েছে, সরকারিভাবে জেড ক্যাটাগরির নিরাপত্তার সময় বৃদ্ধির কথা ভাবা হলেও শেষ মুহুর্তের পরিকল্পনা বদল হয়। সেই কারনেই জেড ক্যাটাগরির নিরাপত্তা চালু রাখার নির্দেশ দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here