চলতি এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এই মুহূর্তে কম্বোডিয়ায় রয়েছে ইস্টবেঙ্গলের প্রমীলা বাহিনী। সেখানে ইতিমধ্যেই তারা তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে।প্রথম ম্যাচে ফেনম ফে ক্রাউন এফসির বিরুদ্ধে ১-০ গোলের স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে তারা। রবিবার তারা মুখোমুখি হবে হংকংয়ের কিচি এসসির বিরুদ্ধে। তার আগে কম্বোডিয়ায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের তরফে উষ্ণ অভ্যর্থনা জানানো হল ‘ মশাল গার্লদের’।
ফেনম ফেতে ভারতীয় অ্যাম্বাসেডর ভানলালভাওনা বাইতলুঙ্গ তাঁর নিজ বাসভবন ইন্ডিয়া হাউসে এক চা -চক্রের আয়োজন করেছিলেন। হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ সহ সমস্ত ‘মশাল গার্লরা’ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।গোটা দলকে তাদের প্রথম ম্যাচ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার ভানলালভাওনা বাইতলুঙ্গ।





