- Advertisement -spot_img
Homeরাজ্যফের লালগোলায় হেরোইন উদ্ধার

ফের লালগোলায় হেরোইন উদ্ধার

- Advertisement -spot_img

আবারও লালগোলায় হেরোইন উদ্ধার। বৃহস্পতিবার দুপুরে লালগোলা থানার তারানগরে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিস ৩৬২ গ্রাম হেরোইন সহ এক কারিবারিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম জাহিরউদ্দিন শেখ। ভগবানগোলা এসডিপিও বিমান হালদার বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে হেরোইনের কারবারের সঙ্গে যুক্ত। ভিন রাজ্য থেকে হেরোইন নিয়ে এসে বাড়িতে মজুত রেখেছিল। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

 

কারবারের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে এবং মাদক কারবার সংক্রান্ত আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে হেফাজতে নেওয়া হবে। বাজেয়াপ্ত হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। লালগোলা থানার পুলিস জানিয়েছে, স্থানীয় সোর্স মারফত খবর ছিল তারানগর গ্রামের বাসিন্দা জাহিরউদ্দিন নামে এক যুবক বাড়িতে হেরোইন মজুত রেখেছে। সোর্সের খবর মোতাবেক এদিন দুপুরে ওই যুবকের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে তল্লাশি চালানোর সময় ঘর থেকে একটি প্যাকেটে হেরোইন বাজেয়াপ্ত করা হয়। অবৈধ মাদক দ্রব্যের কারবারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here