- Advertisement -spot_img
Homeরাজনীতিআমাদের পাড়া, আমাদের সমাধানে’র সাফল্যে আপ্লুত মমতা

আমাদের পাড়া, আমাদের সমাধানে’র সাফল্যে আপ্লুত মমতা

- Advertisement -spot_img

আমাদের পাড়া, আমাদের সমাধানে’র সাফল্যে আপ্লুত মমতা। সোশাল মিডিয়ায় এই সাফল্যের কথা তুলে ধরে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও পোস্ট করে লিখলেন, “আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলার প্রতিটি মানুষকে, যাঁরা আমাদের উপর বিশ্বাস রেখেছেন।”

 

বিধানসভা ভোটের বাকি কয়েকটা মাস। ভোটের দামামা যে বেজে গিয়েছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে গত মাসে নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ থেকে ২৬ দিন আগে শুরু হয় কাজ।

 

কর্মসূচির অংশ হিসেবে সরকারি আধিকারিক এলাকায় পৌঁছে মানুষের সমস্যার কথা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সমধানের পথ বার করছেন। শুক্রবার সকালে এই কর্মসূচির সাফল্য়ের কথাই সোশাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here