- Advertisement -spot_img
Homeখেলাআসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

- Advertisement -spot_img

চোটের কারণে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৮ বছর বয়সী এই লেগ স্পিনারকে রাখা হয়নি আগামী সপ্তাহে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে টি–২০ সিরিজের দলেও। তবে ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য তাঁকে নিয়েই দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।১৬ সদস্যের দলটির নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা। ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে শ্রীলঙ্কা।এশিয়া কাপের দল ঘোষণার আগে সকালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টি–২০ সিরিজের দল ঘোষণা করে এসএলসি। সে দলে হাসারাঙ্গার বদলি হিসেবে ডাকা হয়েছে দুশান হেমন্তকে। ৩ সেপ্টেম্বর শুরু সিরিজটির দলে থাকা ভিশেন হালামবাগেও এশিয়া কাপের দলে নেই।

হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকা হাসারাঙ্গাকে ফেরানোর অর্থ জুলাইয়ের বাংলাদেশ সিরিজ থেকে এশিয়া কাপে চারটি পরিবর্তন আনল শ্রীলঙ্কা। বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। ফিরেছেন দুই ব্যাটসম্যান নুয়ানিন্দু ফার্নান্দো ও কামিল মিশারা এবং ফাস্ট বোলার দুশমন্থ চামিরা।২০২২ এশিয়া কাপের চ্যাম্পিয়নরা এবার প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুবাইয়ে। আর ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে।

∆ একনজরে এশিয়া কাপের শ্রীলঙ্কা দল:

চারিথ আসালঙ্কা, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিন্দু ফার্নান্দো, কামিন্ডু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, দুশমন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা ও মাথিশা পাতিরানা

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here