- Advertisement -spot_img
Homeদেশজাপান সফরে মোদি

জাপান সফরে মোদি

- Advertisement -spot_img

জাপান সফরে মোদি। দু’দিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। উল্লেখ্য, ভারত এবং জাপান দু’জনেই কোয়াডের সদস্য। আমেরিকার সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কি কোয়াড নিয়ে অগ্রসর হবে দুই দেশ? থাকছে প্রশ্ন।

 

জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ জানিয়েছেন, কেবল দ্বিপাক্ষিক বিষয় নয়, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসবে কোয়াডের মতো ইস্যুও। মোদির সফরের ঠিক আগেই সিবি বলেন, “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দু’জন রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হচ্ছে, সেটাও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে। এহেন অবস্থা থেকে ভবিষ্যতে কী হতে পারে, সেই নিয়ে আলোচনা হবে। অবশ্যই আলোচনা হবে কোয়াড নিয়েও।” তবে আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়ে ভারত কোয়াডে কতটা আগ্রহী হবে, সেই নিয়ে প্রশ্ন থাকছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here