- Advertisement -spot_img
Homeরাজ্যডেবরায় জনসংযোগে বিধায়ক ডঃ হুমায়ুন কবীর

ডেবরায় জনসংযোগে বিধায়ক ডঃ হুমায়ুন কবীর

- Advertisement -spot_img

শনিবার বিকেলে থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একাধিক জায়গায় জনসংযোগ করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, সাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলি, খাজুরি এলাকার পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা অর্জুন সাউ, তৃণমূল নেতা অরুন সামন্ত সহ অনান্যরা। শনিবার ডেবরা ব্লকের ত্রিলোচনপুর,রাধাবল্লভপুর,খাজুরি সহ একাধিক এলাকায় জনসংযোগ করেন।এদিন জনসংযোগে গিয়ে এলাকাবাসীদের চপ,পিঁয়াজি, চিকেন পকোড়া নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।

 

শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের খাঁজুরি এলাকায় উপস্থিত হন বিধায়ক। একটি স্কুলের বাউন্ডারি ওয়াল করার জন্য জায়গা পরিদর্শন করেন তিনি।আর তার পাশেই ছিল তেলেভাজা দোকান। আর সেই দোকান থেকেই চপ,পিঁয়াজি,চিকেন পকোড়া কিনে নিজে হাতেই শতাধিক মানুষের হাতে পরিবেশন করলেন বিধায়ক।শুনলেন এলাকাবাসীর অভাব অভিযোগ। বিধায়ক জানান গত বছর এই এলাকা গুলি বন্যায় ভাসছিল।

 

এ বছর এখনও পর্যন্ত বন্যা নেই। মানুষ খুশিতেই আছে। কিছু এলাকায় অল্প বিস্তর জল আছে। আগামীদিনে জল যাতে আরো সহজে বেরিয়ে যায় তার জন্য রাধাবল্লভপুরে ৫ টি সুইস গেট আরো বসবে। ত্রিলোচনপুর এলাকায় একটি যাত্রী প্রতিক্ষালয় ও স্টেট বাস চালানোর উদ্যোগ নিচ্ছি।খাজুরি হাইস্কুলে একটি বাউন্ডারি ওয়ালের দাবী করেছে সেটাও দেখছি। পাশাপাশি আপাতত কয়েকটি পাম্পের দাবী করা হয়েছে সেটাও সেচ দপ্তরের সঙ্গে কথা বলে দেখবো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here