গতকাল রাজ্য প্রদেশ কংগ্রেস অফিসে হামলা চালানোর প্রতিবাদে পুরুলিয়া সদর থানায় বিক্ষোভ কর্মসূচি। ট্যাক্সি স্ট্যান্ড থেকে মিছিল করে পুরুলিয়া সদর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারিদের অভিযোগ, বিজেপির গুন্ডা রাকেশ সিং একজন দুষ্কৃতী, এর আগে বহুবার জেলে গেছে।
তাদের অভিযোগ, এন্টালি থানার খুব কাছেই বিধানভবন। দিনের বেলায় সবার সামনে রাহুল গান্ধী, মল্লিকা অর্জুন খড়গে, বিধান চন্দ্র রায়ের ছবিতে কালী লাগিয়ে দিলো, আর পুলিশ কিছুই জানতে পারলো না! তৃণমূলের সাথে বিজেপি বোঝাপড়া রয়েছে, এই ঘটনায় তা পরিষ্কার হয়ে গেছে।





