- Advertisement -spot_img
Homeরাজনীতিপাড়ায় সমাধান নিয়ে বোলপুরে কোর কমিটির বৈঠক

পাড়ায় সমাধান নিয়ে বোলপুরে কোর কমিটির বৈঠক

- Advertisement -spot_img

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার পদে অনুব্রত মণ্ডল বসার পর তাঁর তৃতীয় কোর কমিটির বৈঠক। শনিবার বিকেলে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত হয়েছিল সেই বৈঠক। উপস্থিত ছিলেন- কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিষ বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল, সভাধিপতি কাজল সেখ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রমুখ।

 

প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে অনুব্রত মণ্ডল জানান, এই বৈঠক ছিল পাড়ায় সমাধান ক্যাম্প নিয়ে সেখানে সঠিক ভাবে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন কি না সে নিয়েও বৈঠকে আলোচনা হয়ে থাকে। তিনি আরও বলেন, শুধুমাত্র পাড়ায় সমাধান নিয়েই বৈঠক পরবর্তী কোর কমিটির বৈঠক হবে কালি পুজোর পর। এবং শারদীয়া দুর্গাপূজোয় সকলে পুজো মণ্ডপে গিয়ে সকলের পাশে দাঁড়াবেন।

 

অন্যদিকে সাংসদ শতাব্দী রায় বলেন, আগামী ১৫ই সেপ্টেম্বর কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে রয়েছে জেলার সমস্ত তৃণমূল নেতৃত্ব দের নিয়ে বিশেষ বৈঠক সেই বৈঠকে জেলার কোর কমিটির বিষয় গুলি নিয়েও আলোচনা করা হবে। এমনকি পুজোর পর দলনেত্রীর নির্দেশে জেলা জুড়েই করা হবে কোর কমিটির বৈঠক। যদিও বীরভূম জেলা জুড়ে রাতের অন্ধকারে জেলা শাসকের অবৈধ বালি ঘাটে অভিযান নিয়ে সাংসদ শতাব্দী রায় ও অনুব্রত মণ্ডল বলেন, ওটা প্রশাসনিক ব্যাপার তাঁরাই দেখছেন এনিয়ে কোন মন্তব্য করবো না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here