শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর ও দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তারই প্রতিবাদে বর্ধমানে পথে নামে কংগ্রেসের কর্মীরা।শনিবার বর্ধমান শহরের বড়নীলপুর মোড় থেকে কংগ্রেসের দলীয় কর্মী ও সমর্থকেরা প্রতিবাদ মিছিল বের করে।
পুরাতন জিটিরোডের ঘোড়দৌড় চটি বিজেপি কার্যালয়ের কাছে পৌঁছাতেই সেখানে বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা স্লোগান দিতে শুরু করে। কংগ্রেস ও বিজেপির স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।যদিও পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল।এবং গোটা পরিস্থিতির সামাল দেয়।দুই পক্ষই এদিন একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে মারমূখী হয়ে ওঠে।তবে পুলিশ দুই পক্ষ কে সরিয়ে পরিস্থিতি শান্ত করে।





