সুবর্ণরেখা নদীতে জল বাড়ায় গোপীবল্লভপুর দুই ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী মালিঞ্জা গ্রামে নদী ভাঙন ব্যাপক আকার ধারন করে। সব মিলিয়ে টানা বৃষ্টি তে চরম সমস্যা আর আতঙ্কে ছিলেন ওই এলাকার মানুষজন। যার ফলে আতঙ্কে রয়েছেন ওই এলাকার ২৫০ টি পরিবারের সদস্যরা। ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গিয়েছে একটি ক্লাব, আইসিডিএস কেন্দ্র, খেলার মাঠ, পটাশ বাগান, আমবাগান সহ বেশ কিছু বসতি বাড়ি। নদী গর্ভে তলিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে একাধিক বসতবাড়ি।
যার ফলে আতঙ্ক ও উদ্বেগে রয়েছেন এলাকার বাসিন্দারা। রাজ্যের সেচ মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া সম্প্রতি ওই এলাকা পরিদর্শন করে গিয়েছিলেন এবং সুবর্ণরেখা নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বৃষ্টি না থামায় সেই কাজ শুরু করা যায়নি। সুবর্নরেখা নদীর জল কমতে শুরু করেছে। যার ফলে দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার সকাল থেকেই মালিঞ্চা গ্রামে নদী ভাঙ্গন রোধে কাজ শুরু করেছে সেচ দপ্তর। সেচ দপ্তর থেকে মালিঞ্চা গ্রামে নদী ভাঙ্গন রোধে কাজ শুরু করায় খুশি ওই এলাকার আতঙ্কিত পরিবার গুলির বাসিন্দারা।
যার ফলে দ্রুত কাজ শুরু করার জন্য অস্থায়ীভাবে কাঠের বল্লা দিয়ে রাস্তার পাড় বাঁধার কাজ শুরু করা হবে। শনিবার মালিঞ্চা এলাকায় ভাঙ্গন কবলিত এলাকায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২ ব্লকের বিডিও নীলোৎপল চক্রবর্তী, বেলিয়াবেড়া থানার ওসি নিলু মন্ডল,ঝাড়গ্রাম জেলা পরিষদের মেট্রো স্বপন পাত্র গোপীবল্লভপুর ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ টিংকু পাল, সেচ দপ্তরের আধিকারিকরা সহ আরো অনেকে।





