আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ পার! শুধুমাত্র কুনারেই মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে বলে খবর। সবমিলিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। অন্যদিকে, এসসিও বৈঠক শেষ করেই আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্প নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে একাধিক আফটারশকে কেঁপে ওঠে দিল্লি, পাকিস্তান-সহ অন্যান্য বেশ কিছু দেশ। মাটি থেকে মাত্র আট কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎস।
ভূপৃষ্ঠের এত কাছে উৎস হওয়ায় এর প্রভাব ধ্বংসাত্মক হয়েছে আফগানিস্তানে। এই ভূমিকম্পের রেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভারত পর্যন্ত অনুভূত হয়েছে। তার জেরে আহতের সংখ্যা অন্তত আড়াই হাজারে পৌঁছেছে। মৃত অন্তত ৮০০।





