সোমবার মালবাজার শাখায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হলো জীবন বীমা নিগমের ৬৯তম জন্মদিন। ১৯৫৬ সালের ১লা সেপ্টেম্বর সংসদে জীবন বীমা আইন পাশের ভিত্তিতে এলআইসি প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রতিবছরের মতো এবারও দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। মালবাজার শাখায় কেক কেটে ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ দিন। উপস্থিত ছিলেন শাখা প্রবন্ধক, আধিকারিক এবং কর্মীরা।
এলআইসি আধিকারিকরা জানান, গ্রাহকদের আস্থা ও সহযোগিতার ফলেই এই সংস্থার দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে। আগামী দিনেও মানুষের আর্থিক সুরক্ষায় এলআইসি আরও নতুন পরিষেবা নিয়ে আসবে।
স্থানীয় মানুষের দাবি, এলআইসি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং নিরাপত্তার প্রতীক। জন্মদিনের এই উদযাপন এলআইসি কর্মীদের উৎসাহ জোগাবে বলেও মনে করা হচ্ছে।





