- Advertisement -spot_img
Homeরাজ্যনেটদুনিয়ায় মোদি-পুতিন ‘দোস্তানা’য় জোর চর্চা

নেটদুনিয়ায় মোদি-পুতিন ‘দোস্তানা’য় জোর চর্চা

- Advertisement -spot_img

সামিটে একসঙ্গে দেখা গিয়েছে নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। হাতে হাত রেখে বন্ধুত্বের পরিচয় দেন বিশ্ব রাজনীতির দুই অন্যতম ব্যক্তিত্ব। হাসিমুখে তাঁরা শুভেচ্ছা জানান, হাত মেলান, একে অপরকে জড়িয়েও ধরেন। এমনকি এক গাড়িতেও পাশাপাশি দেখা গিয়েছে মোদি-পুতিনকে। সেই সব ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়। যা নিয়ে রীতিমতো চর্চা রয়েছে চিনেও। সে দেশের সার্চ ইঞ্জিন ‘বাইডু’র ট্রেন্ডলিস্টের শুরুতেই রয়েছে মোদি-পুতিন সখ্যতা। একটি সরকারি সংবাদমাধ্যমের সোশাল মিডিয়া হ্যান্ডেলে বিষয়টি জানানোও হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির জন্য প্রায় ১০ মিনিট অপেক্ষা করেন। তারপর দু’জনে একসঙ্গে এসসিও কনফারেন্স থেকে বেরিয়ে যান। সোমবার এসসিও বৈঠকের ফাঁকে পুতিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট সফর করেন প্রধানমন্ত্রী। তারই মাঝে দুই রাষ্ট্রনেতার বিভিন্ন বিষয়ে বৈঠক হয়। দু’জনের আলোচনা যে ফলপ্রসু হয়েছে তা নিজের এক্স হ্যান্ডেলেই জানিয়েছেন নরেন্দ্র মোদি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here