আবারও বিধানসভায় শুভেন্দুকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ । মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলার প্রসঙ্গটি উঠতেই শাসকদলের বিধায়করা প্রবল প্রতিবাদে সোচ্চার হন। সেনাবাহিনীর পক্ষে বলতে শুরু করেন শুভেন্দু অধিকারীরা। দু’পক্ষের বিধায়কদের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়ে যায়। এরপরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঙ্গলবারের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন।





