ইব্রাহিম জাদরান ও সেদিকউল্লাহর পঞ্চাশ ছোঁয়া ইনিংস এবং তাদের শতরানের জুটিতে লড়াইয়ের পুঁজি পেল আফগানিস্তান। পরে দারুণ বোলিংয়ে বাকিটা সারলেন ফাজালহাক ফারুকি, নুর আহমাদ, মোহাম্মাদ নাবি ও রাশিদ খান। এ জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল আফগানিস্তান।
শারজাহতে ১৮ রানে জিতেছে রশিদ খানের নেতৃত্বাধীন দল।১৬৯ রান তাড়ায় পাকিস্তান থেমেছে ১৫১ রানে।সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচের চারটিতেই জিতল আগে ব্যাট করা দল।৩ ম্যাচে দ্বিতীয় জয়ে আফগানিস্তানের পয়েন্ট হল ৪। সমান ম্যাচে পাকিস্তানেরও পয়েন্ট ৪।দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজের তলানিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরশাহি।





