- Advertisement -spot_img
Homeবিনোদনবন্যাবিধ্বস্ত পাঞ্জাবে অর্থসাহায্য শিল্পার স্বামী রাজ কুন্দ্রার

বন্যাবিধ্বস্ত পাঞ্জাবে অর্থসাহায্য শিল্পার স্বামী রাজ কুন্দ্রার

- Advertisement -spot_img

কখনও বা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বাজেয়াপ্ত হয়েছে রাজ কুন্দ্রার ১০০ কোটির সম্পত্তি। হাতছাড়া হয়েছে বিলাসবহুল ফ্ল্যাটও! সম্প্রতি কাছের মানুষকেও হারিয়েছেন রাজ। শিল্পা শেট্টির পরিবারের উপর থেকে বিতর্কের ‘অভিশাপ’ যেন কিছুতেই কাটতে চাইছে না! তবে শত বিপত্তির মাঝেই এবার বন্যাপ্লাবিত পাঞ্জাবকে অর্থসাহায্য শিল্পার স্বামী রাজ কুন্দ্রার।

 

গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা। এমতাবস্থায় ‘সচ্চা পাঞ্জাবি’র মতো বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের পাশে দাঁড়ালেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা।

 

সম্প্রতি নিজের সোশাল মিডিয়ায় বানভাসি প্রদেশের জন্য কাতর আর্তি শোনা যায় তাঁর কণ্ঠে। রাজ কুন্দ্রা জানিয়েছেন, “শুক্রবার ‘মেহের’ রিলিজ করছে গোটা বিশ্বে। তবে এই সিনেমামুক্তি আমার কাছে শুধু একটা রিলিজ নয়, বরং ‘রিলিফ’ও। কারণ ‘মেহের’-এর প্রথম দিনের গোটা আয়ের অঙ্ক আমি তুলে দেব পাঞ্জাবে বন্যাদুর্গতদের সেবার খাতে। এই ইতিহাসের সাক্ষী থাকতে চাই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here