নরেন্দ্র মোদিকেই ‘চোর’ বলে ফেললেন খোদ বিজেপি বিধায়করা, এমনই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। তাঁদের এই কথা বলতে বারণ করলেন তিনি। ধিক্কার জানিয়ে বলেন, “লজ্জা করে না, নিজেদের নেতাকে চোর বলছেন।”
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করা মাত্রই বাধা দেয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন, বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দেন। তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি। পরিবর্তে চিৎকার করতে শুরু করেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে শুরু হয় হই হট্টগোল। দীর্ঘক্ষণ হই হট্টগোলের পর শংকর ঘোষকে সাসপেন্ড করা হয়। মার্শাল ডেকে বের করে দেওয়া হয় তাঁকে। এরপর অগ্নিমিত্রা পলকেও সাসপেন্ড করা হয়।





