তৈরি ক্যানসারের টিকা, দাবি রুশ বিজ্ঞানীদের। তাদের দাবি, ক্যানসারের প্রতিষেধক টিকা আবিষ্কার করে ফেলেছেন তারা। টিকাটি এখন ব্যবহারের জন্যও প্রস্তুত হয়ে গিয়েছে বলেও জানাচ্ছেন রাশিয়ার ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা। এই সংবাদ জানিয়েছে রুশ সংবাদসংস্থা তাস।
জানা গিয়েছে, ক্যানসারের টিকার নাম এন্টারোমিক্স। কোভিড -১৯ ভ্যাকসিনের মতো ক্যানসারের টিকাও mRNA প্রযুক্তিতে তৈরি হয়েছে। দুর্বল ভাইরাস ব্যবহার করার পরিবর্তে, mRNA ভ্যাকসিন শরীরের কোষগুলোকে এমন প্রোটিন তৈরি করতে শেখায়, যা ক্যানসারে আক্রান্ত কোষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।





