- Advertisement -spot_img
Homeরাজনীতিপ্রবল বর্ষণে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্থ , আধিকারিকদের নিয়ে পরিদর্শনে পান্ডবেশ্বরের বিধায়ক

প্রবল বর্ষণে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্থ , আধিকারিকদের নিয়ে পরিদর্শনে পান্ডবেশ্বরের বিধায়ক

- Advertisement -spot_img

প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তা সোমবার পরিদর্শন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন ব্লক প্রশাসনের সরকারি আধিকারিকরা। জানা গেছে, প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর রেলগেট থেকে ফুলবাগান পর্যন্ত রাস্তার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই রাস্তার কারণে সাধারণ মানুষদেরকে চলাচল করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই রাস্তার উল্টে যায় যাত্রীবাহী টোটো।

 

সোমবার সেইসব রাস্তার পুনঃনির্মাণের জন্য পিডব্লুডি বা পূর্ত দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন সরকারি আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। গোটা বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাণ্ডবেশ্বর ওভার ব্রিজের নিচে এসি বাস স্ট্যান্ড ও সৌন্দর্যায়নের জন্য জায়গা চিহ্নিতকরণ করা হয়। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও ছিলেন পাণ্ডবেশ্বরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও বৃষ্টি হাজরা, রেলের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মনোজ কুমার সিং, পি ডব্লিউ ডি ইঞ্জিনিয়ার, পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, গত ২৫ বছরে এ ধরনের বর্ষা শিল্পাঞ্চলে হয়নি। তাই এই প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়।

 

প্রত্যেকটি রাস্তার নতুন করে তৈরির কাজ অতি শীঘ্রই চালু হবে। কিছু রাস্তা ইতিমধ্যেই হয়েছে। তিনি আরো বলেন, পাণ্ডবেশ্বর রেলগেট থেকে ফুলবাগান মোড় পর্যন্ত রাস্তাটি মূলত রেলের এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট জটে আটকে ছিল। এদিন রেলের আধিকারিকরা খতিয়ে দেখলেন। আশা করি, আগামী কয়েকদিনের মধ্যেই এনওসি পেয়ে গেলেই অতি শীঘ্রই কাজ চালু হবে। এরফলে এই এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here