- Advertisement -spot_img
Homeরাজ্যবৈদ্যুতিক বিল মকুবের দাবিতে সরব আদিবাসী সম্প্রদায়

বৈদ্যুতিক বিল মকুবের দাবিতে সরব আদিবাসী সম্প্রদায়

- Advertisement -spot_img

বকেয়া বৈদ্যুতিক বিল মকুবের দাবিতে সরব হল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাঁখারী দুই অঞ্চলের বেশ কিছু পরিবার সহ আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল বকেয়া বৈদ্যুতিক বিল মুকুবের দাবিতে সরব হয়ে বাঁকুড়া মোড় সাব স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন। জানা গিয়েছে,তাদের দাবি শাঁখারী দুই অঞ্চলের বারটি পরিবারে বৈদ্যুতিক বিল যা আসে তা তাদের সাধ্যের বাইরে, তাই তারা বিল মুকুবের দাবি জানান। এদিন বাঁকুড়া মোড়ে সাব স্টেশনে এসে তারা জড়ো হয় এবং স্মারকলিপি প্রদান করেন।

 

বাঁকুড়া মোড় সাব স্টেশনের ম্যানেজার এবং খন্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন। খণ্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিককে পেয়ে তারা আর্জি জানান খন্ডঘোষ এলাকায় একটি আদিবাসী সম্প্রদায়ের জন্য কমিউনিটি হল গড়ার । এছাড়াও বেশ কিছু রাস্তাঘাটের জন্য তারা আর্জি জানান সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে। স্মারকলিপি প্রদান করে ভারত জাকাত মাঝি পরগনা মহল এর পক্ষ থেকে জানানো হয় তাদের বকেয়া বৈদ্যুতিক বিল মকুব করা হবে বলে জানানো হয়েছে। বাঁকুড়া মোড় সাব স্টেশনের স্টেশনে ম্যানেজার বলেন,শাখাড়ি দুই অঞ্চলের বেশ কয়েকটি পরিবারের বকেয়া বৈদ্যুতিক বিল মকুবের দাবীতে তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। এবং তারা তাদের দপ্তরের নিয়ম-নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here