পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড এর গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটে। সোমবার দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়ির মধ্যে ছিলেন সকলেই। সেই সময় আচমকা বাড়িটি কাঁপতে থাকে, তখনই বাড়ির মালিক স্বদেশ কারক বুঝতে পারেন পুরোনো তার মাটির বাড়িটি ভেঙে পড়তে চলেছে। সময় নষ্ট না করে কোনক্রমে বাড়িতে থাকা তার স্ত্রী, ছেলে-,মেয়ে ও তার দাদার পরিবারের সকলকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সেই সময় হুড়মুড় করে ভেঙে পড়ে মাটির বাড়িটি। স্বদেশ কারক সহ তার পরিবারের দশজন যার ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
কিন্তু বাড়ির মধ্যে সমস্ত জিনিসপত্র চাপা পড়ে রয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে। স্থানীয় কাউন্সিলর গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন এবং যাতে ওই ব্যক্তি দ্রুত আবাস প্রকল্পে বাড়ি পায় তার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে একটি ত্রিপল দেওয়া হয়েছে। তবে কিভাবে কোথায় থাকবেন তা নিয়ে ওই পরিবারের সদস্যরা চিন্তায় পড়েছেন। সেই সঙ্গে মাটি চাপা পড়ে যাওয়া সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ পরনের পোশাক কিভাবে উদ্ধার করবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন ওই পরিবারের সদস্যরা হলে আতঙ্কিত ওই পরিবারের সদস্যরা জানান।





