জনরোষের মুখে পড়ে ইস্তফা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু তা সত্ত্বেও বিদ্রোহের আগুনে জ্বলছে পড়শি দেশ। টায়ার জ্বালিয়ে কাঠমান্ডুতে চলছে আন্দোলন। নেপালি কংগ্রেসের কার্যলয়ে আগুন লাগিয়ে দিল উন্মত্ত জনত। সিংহ দরবারে চলছে বিক্ষোভ। একাধিক প্রশাসনিক ভবনে আগুন লাগিয়ে দিলেন আন্দোলনকারীরা। পুড়ছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ছবি। এমনকি সংসদ ভবনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা





