- Advertisement -spot_img
Homeরাজনীতিঘাটালে তৃণমূলের প্রতিবাদ মিছিল

ঘাটালে তৃণমূলের প্রতিবাদ মিছিল

- Advertisement -spot_img

বাংলা ভাষা ও বাঙালিদের ওপর বিজেপির চক্রান্ত ও অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার ঘাটালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এর আয়োজন করা হয়। ঘাটাল গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এদিনের বিশাল প্রতিবাদ মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাঙালি অসম্মানের প্রতিবাদে ঘাটালের এই মিছিলে অসংখ্য মানুষের সাথে পা মেলালেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। প্রতিবাদ মিছিলের সামিল হয়ে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষার কথা বললে তাদের উপর অত্যাচার করা হচ্ছে।

 

বাঙ্গালীদের উপর নির্যাতন ও মারধর করা হচ্ছে। তার বিরুদ্ধে রাজ্যের প্রতিটি এলাকায় দলের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি শুরু করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্য গুলিতে যদি বাঙ্গালীদের উপর অত্যাচার বন্ধ করা না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি আরও বলেন যে বাংলা ভাষার উপর ও বাঙ্গালীদের উপর বিজেপির এই সন্ত্রাস ও অত্যাচারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে হাতে হাত মিলিয়ে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হতে হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here