গত দুদিন আগে মালদায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি পোড়ানোর সময় কবিগুরু রবীন্দ্রনাথের ছবি আগুনে পুড়িয়ে দেয়। এরই প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হন বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার সকালে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় প্রভাতফেরির মাধ্যমে।
এদিন এই মিছিল কাঁকসা হাটতলা থেকে শুরু হয়ে কাঁকসার মিনি বাজার পর্যন্ত যায় মিছিল।কবি গুরুর ছবি বুকে নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা ঘটনার প্রতিবাদ জানায়। এদিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস গলসি ৬ নম্বর মন্ডলের সভাপতি প্রশান্ত রায়, নেপাল মজুমদার, রবীন্দ্রনাথ ওঝা, প্রকাশ সাউ, রবীন্দ্র ভগত, কালীচরণ সাউ এবং অন্যান্যরা সহ অন্যান্যরা।এদিন কবিগুরু রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান সকলে।





