- Advertisement -spot_img
Homeবিদেশমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার বার্তা সেনার

মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার বার্তা সেনার

- Advertisement -spot_img

সোমবার সংবাদ সম্মেলনে সেনার এই অবস্থান তুলে ধরেন সামরিক অপারেশন দপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। সারা দেশে নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে ঢাকার বনানীতে স্টাফ রোডের মেসে এই সংবাদিক সম্মেলন হয়। সেখানে মব সন্ত্রাসের নানা ঘটনা তুলে ধরে সেনাবাহিনীর বক্তব্য জানতে চাইলে শফিকুল বলেন, “গত এক বছর ধরে ধৈর্যের সঙ্গে এবং পরিশ্রমের সঙ্গে সরকার ও জনগণের জন্য আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা উন্নতি করা বা রক্ষা করা শুধু সেনাবাহিনীর কাজ নয়। ‘ম্যাজিস্ট্রেসি’ পাওয়ার দেওয়া হয়েছে বাহিনীকে। আমরা গ্রেপ্তার, আটক ও হস্তান্তর করতে পারি। তবে সাজা দিতে পারি না।”

শফিকুল ইসলাম আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সব অংশীদারকে এক হয়ে কাজ করতে হবে। এরই মধ্যে সম্মিলিতভাবে কাজ করা শুরু হয়েছে। একত্রে কাজ করলে সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করি।” মুক্তিযোদ্ধাদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমেই এদেশ সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, শ্রদ্ধা করি অন্তরের অন্তরস্থল থেকে। এধরনের শ্রদ্ধা-সম্মান আগেও যেমন করেছি, এখনও করি, ভবিষ্যতেও করব।” তিনি আরও বলেন, “কোনও মব বা কোনও কিছু দিয়ে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here