- Advertisement -spot_img
Homeদেশঅনিল আম্বানির বিরুদ্ধে নয়া মামলা ইডির

অনিল আম্বানির বিরুদ্ধে নয়া মামলা ইডির

- Advertisement -spot_img

অনিল আম্বানির বিরুদ্ধে নয়া মামলা ইডির. ২৯২৯ কোটি টাকার প্রতারণার অভিযোগে সম্প্রতি আম্বানি এবং আর কমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। এবার ইডিও ওই জালিয়াতির তদন্ত শুরু করল।

 

স্টেট ব্যাঙ্ক আগেই জানিয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছে আর কম এবং আম্বানি। সেই ঋণের বেশিরভাগটাই পরিশোধ করা হয়নি। এই অর্থ ‘জটিল’ পথে ঋণের শর্ত ভেঙে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়েছে। এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, তারা রিলায়েন্স কর্ণধারের কাছে ৭২৪.৭৮ কোটি টাকা পায়। স্টেট ব্যাঙ্ক আগেই অনিল আম্বানিকে ‘প্রতারক’ তকমা দিয়েছে।

 

একই ভাবে আর কমের প্রাক্তন কর্ণধারকে ‘প্রতারক’ তকমা দিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদাও। সব মিলিয়ে একাধিক ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ এনেছে আর কম কর্তার বিরুদ্ধে। তবে তাঁর বিরুদ্ধে ইডি নতুন করে মামলা করল এসবিআইয়ের করা অভিযোগের ভিত্তিতে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here