‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে ফের আরটিআই এড়াল কেন্দ্র. এতদিন সংসদের প্রশ্নোত্তরপর্বে বিরোধী দলের নানা সাংসদ অভিযোগ করতেন যে, সরকার প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যায়। এবার একই অভিযোগে বিদ্ধ হতে হল তথ্য জানার অধিকার আইনকে।
সম্প্রতি গঙ্গার ভাঙন, তা রুখতে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়ে জলশক্তিমন্ত্রকের দ্বারস্থ হয়েছিলেন রানাঘাটের যাদবপল্লি জিএসএফপি স্কুলের পার্শ্বশিক্ষক সিনথল ঘোষ। যেখানে রাজ্যের দুই জ্বলন্ত ও জনস্বার্থ সংক্রান্ত সমস্যা গঙ্গা ভাঙন ও ঘাটাল মাস্টার প্ল্যান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চান তিনি। জবাবে কেন্দ্র যা জানায়, তাতে সন্তুষ্ট হতে পারেননি সিনথল। অভিযোগ করেন, “বেশিরভাগ প্রশ্নের উত্তরই এড়িয়ে গিয়েছে সরকার।





