- Advertisement -spot_img
Homeখেলাএশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদায় ভাঁটা!

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদায় ভাঁটা!

- Advertisement -spot_img

এ বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত–পাকিস্তান ম্যাচ হয়েছিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ২৫ হাজার টিকিট বিক্রি হতে সময় লেগেছিল মাত্র এক ঘণ্টা।সেই দুবাই স্টেডিয়ামেই এশিয়া কাপে ভারত–পাকিস্তান মুখোমুখি হবে আগামী রোববার। অথচ এবার আর সেই চাহিদা নাকি নেই। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর টিকিটের অস্বাভাবিক দাম আর বাধ্যতামূলক প্যাকেজের কারণে দর্শকদের আগ্রহ কমে গেছে। ভায়াগোগো ও প্লাটিনামলিস্টের মতো প্ল্যাটফর্মে সবচেয়ে দামি টিকিট ভিআইপি স্যুইটস ইস্টে দুই সিটের দাম ২,৫৭,৮১৫ রুপি। এর মধ্যে করিডর আসন, খাওয়াদাওয়া, ভিআইপি লাউঞ্জে প্রবেশাধিকার ও ব্যক্তিগত সুবিধা অন্তর্ভুক্ত আছে।রয়্যাল বক্সের দাম ২,৩০,৭০০ রুপি, স্কাই বক্স ইস্টের দাম ১,৬৭,৮৫১ রুপি আর মাঝারি দামের টিকিট, যেমন প্লাটিনাম ৭৫,৬৫৯ রুপি, গ্র্যান্ড লাউঞ্জ ৪১,১৫৩ রুপি ও প্যাভিলিয়ন ওয়েস্ট ২৮,১৭৪ রুপি—এসবও অনেক ব্যয়বহুল। সবচেয়ে সস্তা জেনারেল ইস্ট টিকিটও দুই সিটের জন্য প্রায় ১০,০০০ টাকা।

 

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যেহেতু আগ্রহ বেশি, তাই এই ম্যাচের টিকিটের চাহিদা সাধারণত বেশি থাকে। তাই এই ম্যাচের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কয়েকটি ম্যাচ একসঙ্গে করে ‘বান্ডেল’ হিসেবে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যা খুব একটা ভালোভাবে নেননি দর্শকেরা।কারণ থাকতে পারে আরও। এ বছর এশিয়া কাপে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এই দুই মুখ গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসর নেন। অন্যদিকে পাকিস্তান দলে নেই বাবর আজমও। স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে দল থেকে বাদ পড়েছেন বাবর। সর্বশেষ পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। কোহলি-বাবরদের মতো বড় তারকাদের না থাকার প্রভাবও পড়তে পারে টিকিট বিক্রিতে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here