- Advertisement -spot_img
Homeরাজ্যশান্তিপুরে শুরু হল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট

শান্তিপুরে শুরু হল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট

- Advertisement -spot_img

নদিয়া জেলার শান্তিপুরে আজ থেকে শুরু হলো বহুল প্রতীক্ষিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শান্তিপুর যুব সংঘের মাঠে বৃহস্পতিবার এক উৎসবমুখর পরিবেশে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য নেতার পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার একাধিক নেতৃত্ব ও স্থানীয় বিশিষ্টজনেরা। উদ্বোধনের পর শমীক ভট্টাচার্য কিছুক্ষণ মাঠে পায়ে বল নিয়ে খেলেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করে।

 

খেলার মাঠ ভরে ওঠে দর্শকদের করতালিতে। তিনি জানান, খেলাধুলা মানুষকে একত্রিত করে, সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। তাই এই ধরনের টুর্নামেন্ট শুধু খেলার জন্য নয়, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি শান্তির বার্তা দেন।

 

একইসঙ্গে তিনি রাজনৈতিক বক্তব্যও রাখেন এবং একাধিক প্রসঙ্গ সামনে আনেন। উল্লেখ্য, এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দলগুলি অংশ নেবে এই প্রতিযোগিতায়। খেলার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে বলে আশা আয়োজকদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here