কয়েকটা দিন পর উৎসব প্রিয় মানুষ মেতে উঠবে মা উমার আগমনী আবহে। তার আগে রয়েছে মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটে সূচনা হবে দেবীপক্ষের। তাই মা উমার আগমনের আগেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খনি অঞ্চলে অনুষ্ঠিত হলো আগমনী যাত্রা। এদিনের এই আগমনী যাত্রা ও শ্রীমদ্ভাগবত গীতা বিতরণ করেন। এদিন পশ্চিম বর্ধমানের খনি অঞ্চল হিসেবে পরিচিত পাণ্ডবেশ্বরের মাটিতে আগমনী যাত্রা ও ভাগবত গীতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
রানীগঞ্জ-সিউড়ি যাওয়ার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর হরিপুর রাম মন্দির থেকে হরিপুর বাজার দুর্গা মন্দির পর্যন্ত এক বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সাথে ছিল বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ বিজেপির নেতা-নেত্রী থেকে শুরু করে হাজার খানেক কর্মী সমর্থক। এদিনের আগমনী যাত্রার মঞ্চ থেকে সুকান্ত মজুমদার ভক্তি ও শ্রদ্ধার সাথে মঞ্চ থেকে ১০০০ শ্রীমদ্ভাগবত গীতা বিতরণ করলেন।
পাশাপাশি তিনি এদিন অনুষ্ঠানে আসানসোলের তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে কটাক্ষ করে বলেন, যেদিন কীর্তি আজাদ কয়লা চোরদের বিরুদ্ধে ইডি ও সিবিআই-এর তদন্তের দাবিতে চিঠি দেন, তারপরেই আবার চিঠি উইথড্র করার কথাও বলেন। আসলে সাংসদ কীর্তি আজাদ ‘দাদার কীর্তি’ করে দিয়েছেন। তিনি বলেন, চিঠি লিখুন আর নাই লিখুন ইডি, সিবিআই-এর নজরে কয়লা চোরেরা রয়েছে, সঠিক সময়ে তাদের উপযুক্ত ব্যবস্থা হবে।





