- Advertisement -spot_img
Homeরাজনীতিনির্দেশ অমান্য করে ধর্না মঞ্চে শুভেন্দু, সতর্ক করল হাইকোর্ট

নির্দেশ অমান্য করে ধর্না মঞ্চে শুভেন্দু, সতর্ক করল হাইকোর্ট

- Advertisement -spot_img

ধর্মতলায় সেনাবাহিনীর প্রাক্তন কর্মীদের ধর্না মঞ্চে উপস্থিত হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার এই কর্মসূচিতে উপস্থিত হওয়ায় কলকাতা হাইকোর্ট তাঁর প্রতি সতর্কবার্তা জারি করেছে।কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণ করেন, আদালতের নির্দেশ স্পষ্টভাবে জানিয়েছিল, ভারতীয় জনতা পার্টির কোনো নেতা বা নেত্রী প্রাক্তন সেনাকর্মীদের ধর্না কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন না।

 

তা সত্ত্বেও শুভেন্দুর উপস্থিতি নির্দেশনা লঙ্ঘনের পরিচয় বহন করে। আদালত জানিয়েছে, ভবিষ্যতে কেউ একই ধরনের নির্দেশ লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।মেয়ো রোডে প্রাক্তন সেনাকর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্না কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। অনুষ্ঠানের অনুমতির জন্য তাঁরা কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিলেন, তবে পুলিশ অনুমতি প্রদান করেনি। এর পর তাঁরা হাইকোর্টে আবেদন করলে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়।

 

এর আগে অগস্ট মাসে গান্ধি মূর্তির তলায় বাংলা ভাষা ও ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস প্রতি শনি ও রবিবার অবস্থান বিক্ষোভ চালায়। অভিযোগ ওঠে, তৃণমূলের মঞ্চ সেনাবাহিনী খুলে দেয় । সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন। পাশাপাশি তিনি দাবি করেন,‘২০০ জন সেনা ছিল, আমাকে দেখেই পালিয়ে গিয়েছে।’তাঁর এই মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে প্রাক্তন সেনারা মেয়ো রোডে ধর্নার সিদ্ধান্ত নেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here