- Advertisement -spot_img
Homeদেশ‘ভোটচুরি বন্ধ না হলে ভারতও নেপাল হবে’, মন্তব্য অখিলেশের

‘ভোটচুরি বন্ধ না হলে ভারতও নেপাল হবে’, মন্তব্য অখিলেশের

- Advertisement -spot_img

নির্বাচন কমিশন ও বিজেপি সরকারকে তোপ দেগে শুক্রবার সপা সাংসদ ইঙ্গিত দিলেন, ভোটচুরি বন্ধ না হলে নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি হতে পারে। রাস্তায় নামতে পারে জনতা। অযোধ্যা বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করে অখিলেশের দাবি, এই নির্বাচনে ৫০০০ লোককে বাইরে থেকে এনে ভোট দেওয়ানো হয়েছে।

শুক্রবার অখিলেশ বলেন, “নির্বাচন কমিশনের উচিত ভোট যাতে চুরি না হয় তা নিশ্চিত করা। কমিশনকে ভোটচুরি ও ডাকাতি রুখতে হবে। কুন্দারকি, রামপুর, মীরাপুর বিধানসভা উপনির্বাচনের কথা উল্লেখ করে সপা সভাপতি বলেন, যখন ওরা ভোটচুরি করতে পারেনি তখন রিভলভার বের করে ভোট বন্ধ করেছে।” এরপরই অযোধ্যা উপনির্বাচনের কথা তুলে ধরে অখিলেশ বলেন, “অযোধ্যাতে ৫০০০ মানুষ বাইরে থেকে এসে ভোট দিয়েছেন। একজন মন্ত্রীর সহযোগী ধরা পড়েছিল। আমার বক্তব্য স্পষ্ট যদি এভাবে ভোট ডাকাতি চলতে থাকে, তাহলে এখানকার মানুষও প্রতিবেশী দেশগুলির পথে হাঁটতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here