শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদের ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল একেবারে অন্যরকম এক ছবি। যা এখন রীতিমতো চর্চায়। ভাবছেন তো কী এমন ছবি পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? সম্ভবত এই প্রথমবার জিমের পোশাকে দুটি মিরর সেলফি পোস্ট করেন তিনি। একটি নরমাল, একটি ফিল্টার্ড সেলফি।
ছবিতে দেখা যায়, তাঁর পরনে একটি সাদা রঙের ভেস্ট ও শর্টস। হাতে জিমের গ্লাভস। তবে এই ছবিটি আদৌ অভিষেকের কি না, ছবি দেখে তা বুঝতে বেশ কিছুক্ষণ সময় নিয়েছেন অনেকেই। কারণ, এই তৃণমূল সেনাপতির এই লুক সকলের কাছেই অচেনা।





